২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক  নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 11:00 AM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার সকালে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুঘটনা ঘটে বলে জানান টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান।

নিহত সফিকুল ইসলাম ওরফে সাফি (২৮) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিন্না গ্রামের মো. মফিজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই আতাউর বলেন, টঙ্গী থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন সফিকুল। পথে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই আতাউর।