সুইমিং পুলে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সাঁতার শেখার সময় সুইমিং পুলে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত বাবু (১৬) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা নতুনপাড়া মহল্লার অমিরুল ইসলামের ছেলে।
তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা জানান, সকাল ৭টার দিকে নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে বাবু ডুবে যান।
“তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী র্যাব-৫ ক্যাম্পের দুই সদস্য বাবুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
