২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতিতে ব্যবসায়ী আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেইসবুকে শেয়ার করার অভিযোগে ফেনীর দাগনভূঞায় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

আটক আবদুস ছোবহান মিপু (২৫) উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের কামুভূইয়া বাড়ির আবদুল হকের ছেলে। দাগনভূঞা বাজারে তার ক্রোকারিজের দোকান রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের সালাম নগর রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে দাগনভূঞা থানার এসআই জিসান আহম্মদ জানান।

তিনি বলেন, “মিপু গত ১৭ অগাস্ট ফেইসবুকে তার ব্যক্তিগত আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে শেযার করেন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দুপুরে তাকে আটক করা হয়।”

এ ঘটনায় মাতুভূইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম শিমুল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে দাগনভূঞা থানায় মামলা একটি দায়ের করেছেন বলে জানান তিনি।