২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় ২ র‌্যাব সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার বিকালে সদরের রামচন্দ্রপুর হাট এলাকায় ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৫ (চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্প কমান্ডার মেজর শফিকুল ইসলাম।

আহতরা হলেন, এএসআই ইমরান ও হাবিলদার গণেশ। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ভর্তি করা হয়েছে।

মেজর শফিকুল জানান, গোপন সংবাদ পেয়ে আজু হত্যা মামলার আসামিদের ধরতে রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েকটি বোমা ছুড়ে মারলে দুই সদস্য আহত হন।

আজিজুল রহমান আজু স্থানীয় আওয়ামী লীগ নেতা। তাকে ২০১৪ সালে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা।