মাপে কম দেওয়ায় ৪ তেলের পাম্পকে জরিমানা
মাপে কম দেওয়ায়সহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জের চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পেট্রোল পাম্পগুলোকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে।
পরিমাপে কম দেওয়ায় শহরের গাইটাল এলাকার মুরাদ পেট্রোল পাম্প, চৌধুরী ফিলিং স্টেশন ও হিমু ফিলিং স্টেশন এবং মেয়াদোত্তীর্ণ ও বেআইনি এনালগ মেশিন ব্যবহার করায় কামাল অ্যান্ড ব্রাদার্সকে এ জরিমানা করা হয়।
পাম্পের স্বত্ত্বাধিকারীরা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জানান, চারটি পাম্পের মালিককে সঠিক পরিমাণে ও নির্ধারিত মেশিনে তেল দেওয়ার জন্য নির্দেশ দিয়ে শেষবারের মত সতর্ক করে দেওয়া হয়েছে।
