২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি হাফিজুলের

নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পরও ময়মনসিংহের এক ব্যবসায়ীর খোঁজ মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ময়মনমিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 03:19 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

গত ৬ অগাস্ট থেকে নিখোঁজ হাফিজুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার বাটিবারারা এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে হাফিজুলের স্ত্রী সাজেদা আক্তার জানান, ব্যবসায়ের মালামাল আনতে ঢাকা গিয়ে গত ৬ অগাস্ট তার স্বামী নিখোঁজ হন।

পরদিন তিনি সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কোনো ব্যবসায়ী তাকে গুম করে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

স্বামীকে ফিরে পেতে সাজেদা আক্তার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন।  

সংবাদ সম্মেলনে স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তার বৃদ্ধ  পিতা-মাতা ও দুই শিশু।