কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
নিহত রহমত করিম (৫৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত গোলাল বলির ছেলে।
ওসি বলেন, হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় মাহিন্দ্রা ট্যাক্সি থেকে নামেন রহমত। এ সময় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
