২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পদ্মা থেকে তরুণী লাশ উদ্ধার

পাবনায় পদ্মা নদীর থেকে এক তরুণীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সদর উপজেলার বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে মৃতদেহটি পাওয়া যায় বলে পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান।

আনুমানিক (২৫) বছর বয়সী ওই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই তরুণীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।