২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও জামায়াতের আমির গ্রেপ্তার

হত্যা ও নাশকতাসহ একাধিক মামলার আসামি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাকিমকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 09:35 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রোববার রাত দেড়টার দিকে জেলা শহরের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথদল তাকে গ্রেপ্তার করে। 

Image
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আব্দুল হাকিমকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ ও বিজিবি। 

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আব্দুল হাকিমকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ ও বিজিবি। 

“হরতাল অবরোধে নৈরাজ্য সৃষ্টি, মাওলানা সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের দিন সহকারী প্রিসাইডিং অফিসারকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে।”

ওসি বলেন, এতোদিন আত্মগোপনে থাকায় তারা হাকিমকে গ্রেপ্তার করতে পারেননি। রাতে তার বাসায় অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত দেড়টার দিকে পুলিশ ও বিজিবির ছয়টি গাড়ি বাসার চারদিকে ঘিরে ফেলে। পরে ওসির নেতৃত্বে বাড়িতে ঢুকে তারা আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।”