২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির গ্যাস সিলিন্ডারে ইয়াবা, ৩ যুবক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 09:25 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

আটকরা হলেন- মো. ইয়াসিন (৩০), মো. সাহেদ শেখ (২৮) ও মো. তুষার আহমেদ (২৮)।

সোমবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াসিন ১৫ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আগেও পুলিশের হাতে সে একবার গ্রেপ্তার হয়েছিল।

মিয়ারনমার থেকে একটি চক্রের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের নিয়ে সেগুলো ঢাকায় বিক্রি করা হতো বলেও জানান তিনি।

মনিরুল জানান, উদ্ধার করা ইয়াবাগুলো তারা একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভরে পাচারের চেষ্টা করেছিল।

তাদের সঙ্গে আরও কারা জড়িত জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা হবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।