২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে যাত্রীর জুতার মধ্যে আড়াই কেজি সোনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভিতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 12:30 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোনাসহ আটক মোহাম্মদ ইকবাল(৩৫) চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা পৌঁছান বলে শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইকবালের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। তার জুতার ভেতরে ২২টি সোনার বার পাওয়া যায়।”

এসব বারের ওজন দুই কেজি ৫৬৩ গ্রাম এবং বর্তমানে এর বাজারমূল্য সোয়া কোটি টাকা বলে জানান তিনি।