২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল কারাগারে হাজতির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলা এক আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান জেলার এ কে এ এম মাসুম।

মৃত খালেক মোল্লা (৫০) লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের আলিমুদ্দিন মোল্লার ছেলে।

তিনি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামের আসাদ মোল্যা হত্যা মামলার আসামি বলে জানান জেলার।

কারা কর্মকর্তা মাসুম বলেন, হাজতি খালেক মোল্লা সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।