২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাসচাপায় শিশু নিহত

চাঁদপুর সদর উপজেলায় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার বিকালে উপজেলার টেকনিক্যাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন।

নিহত আয়শা আক্তার ঝুমা (৯) উপজেলার রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

দুর্ঘটনার পর বাসটি ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান তিনি।

ওসি বলেন, ঝুমা তার পরিবারের সঙ্গে অটোরিকশায় করে টেকনিক্যাল স্কুল এলাকায় খালার বাড়ি যাচ্ছিল। টেকনিক্যাল স্কুলের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বোগদাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।