২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সৌম্য ও মুস্তাফিজুরকে সংবর্ধনা

জাতীয় ক্রিকেট দলের সদস্য সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 10:05 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

একইসঙ্গে ‘সুন্দরবন ক্রিকেট একাডেমির’ও উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Image
সাতক্ষীরায় সুন্দরবন ক্রিকেট একাডেমির সংবর্ধনা অনুষ্টানে জাতীয় ক্রিকেট দলের সদস্য সৌম্য সরকার

সাতক্ষীরায় সুন্দরবন ক্রিকেট একাডেমির সংবর্ধনা অনুষ্টানে জাতীয় ক্রিকেট দলের সদস্য সৌম্য সরকার

অনুষ্ঠানে দুই ক্রিকেট তারকাকে দেখার জন্য শিশু-কিশোর ক্রিকেটারসহ কয়েকশ মানুষ ভিড় জমায়।

অনুষ্ঠান শেষে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের হাতে একাডেমির পক্ষে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।

এছাড়া তাদেরকে একাডেমির জার্সি পরিয়ে দেন তাদের সাবেক প্রশিক্ষক আলতাফ হোসেন।

একাডেমির প্রধান উপদেষ্টা মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।