মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুইটি লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে লাশ দুটি পাওয়া যায় বলে জানান হাইমচর থানার ওসি মো. ওয়ালী উল্যাহ।
ওসি জানান, মেঘনা নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় ।
ওয়ালী উল্যাহ জানান, “বেশকিছু দিন পানিতে থাকায় লাশটিতে পঁচন ধরে গেছে। তাই কীভাবে হত্যা করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই নিশ্চিত হওয়া যায়নি।”
