২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেয়াল ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রেনু আক্তার (৪০) উপজেলার উত্তর রামশালা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, রেনু বৃহস্পতিবার বিকালে কেশবপুর গ্রামে বাবাব বাড়িতে বেড়াতে আসেন।  

রাতে সেখানে একটি মাটির দেয়াল ধসে আহত হলে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

তবে কীভাবে দেয়াল ধসের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি।