২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দ্রাবাদে তিন ‘বাংলাদেশি’ গ্রেপ্তার

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের আগে তিন বাংলাদেশিসহ সন্দেহভাজন ছয় জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:39 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বলা হয়, আটকদের গোপন স্থানে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ না থাকলেও হায়দ্রাবাদে ২০১৩ সালের বোমা বিস্ফোরণে অভিযুক্ত ওয়াকাসকে তারা সীমান্ত অতিক্রমে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করছে পুলিশ।

২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের দিলসুখ নগরের জনপ্রিয় কোনার্ক এবং ভেনকাতাদ্রি নামে দুটি সিনেমা হলের সামনে বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে বাকি তিনজন হাদ্রাবাদের বাসিন্দা। জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট বানিয়ে তারা দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।

যারা তাদের পালাতে সহায়তা করেছে তাদেরও শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।