২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন এ তথ্য জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ অগাস্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন বলে জানান তিনি।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান পুলিশ সুপার এমরান হোসেন।