২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেরপুরে

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একাডেমির পরিচালক মো. আসলাম খান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু এতে অংশ নেয়।

১৫ আগষ্ট জেলা শিল্পকলা একাডেমীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান শিশু একাডেমির পরিচালক মো. আসলাম খান।