২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইয়াবাসহ ২ যুবক আটক

যশোরের শার্শা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 02:01 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার রাতে নাভারন রেলবাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে যশোর র‌্যাব ৬-এর এএসপি মোহাম্মদ জিয়াউল হক জানান।

আটকরা হলেন- যশোরের ঝিকরগাছার শরিফপুর গ্রামের আলমগীর হোসেন (২৬) ও একই এলাকার ওজিয়ার রহমান (৩৮)।

র‌্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাভারন রেলবাজার, কলেজ মার্কেট ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাদক বেচাকেনা চলছে, এমন তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে রেলবাজার এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

“পরে দুজনের প্যান্টের পকেট তল্লাশি করে দুইশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”

শার্শা থানার ওসি এনামুল হক জানান, আটক দুজনকে শুক্রবার সকালে শার্শা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি এনামুল হক।