২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার উপজেলার বাহাদুরসাদী (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হল- ওই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সৈকত (৫) ও মনির হোসেনের মেয়ে উর্মি বেগম (৬)।

স্থানীয় বাসিন্দা সাত্তার মিয়া জানান, শিশু দুটি প্রতিবেশী হযরত আলীর পুকুর পাড়ে খেলছিল। বেলা সাড়ে ৩টার দিকেও বাসায় না ফেরায়  পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সাড়ে ৩টার দিকে ওই পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি শুনেছেন বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তফাফিজুর রহমান।