২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর

এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা হবে আগামী ২ অক্টোবর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।

সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

ভর্তি পরীক্ষা তারিখ ঠিক হলেও কবে থেকে আবেদন বিক্রি শুরু হবে, সেই সিদ্ধান্ত এখনও নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তা চূড়ান্ত করতে শিগগিরই আমরা আরেকটি বৈঠক করব। দুই-একদিনের মধ্যে তা করা হবে।”