২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়ায় ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যূ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া।

আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এএসআই জানান, দুপুর রেললাইন পার হতে গেলে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

“তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে।”

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।