২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলে তড়িতাহত হয়ে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জর নাচোল উপজেলার সোনাইচন্ডি হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 01:26 AM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বুধবার সন্ধ্যায় ওই হাটের ইজারা ঘরে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের তারেক রহমানের ছেলে আলমগীর (৪০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার টেপরি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নজরুল ইসলাম (৬০), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সেলিম (৪৫)।

বুধবার সাপ্তাহিক হাট ছিল সোনাইচণ্ডিতে, এর মধ্যেই এই ঘটনা ঘটে। 

নাচোল থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে ইজারা ঘরের গ্রিলের সঙ্গে বিদ্যুতের তার লেগে গেলে একজন বিদ্যুৎস্পষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও মারা যান।”