২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনের মাধ্যমে হবে জগন্নাথ ছাত্রলীগের কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি সম্মেলনের মাধ্যমে করার ঘোষণা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 01:01 AM

Updated : 22 Aug 2022, 01:01 PM

তিনি বলেছেন, “আমরা কেন্দ্রীয় কমিটি সম্মেলনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নির্বাচন করব।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগে ছাত্রলীগের কোনো কমিটিই সম্মেলনের মাধ্যমে গঠিত হয়নি। শরীফুল ইসলাম ও সিরাজুল ইসলাম নেতৃত্বাধীন বর্তমান কমিটিও সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন্দলের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সভাপতি সাইফুর বলেন, “আপনারা গ্রুপিং করবেন না। বর্তমান যে কমিটি রয়েছে, তার সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন, এর বাইরে আর কোনো গ্রুপ থাকতে পারে না।”

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনও সভায় বক্তৃতা দেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, “জাতীয় শোক দিবসে কেক কাটেন যিনি, সেই খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে উৎখাত করে শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করুন। তবেই বঙ্গবন্ধুর অতৃপ্ত আত্মা শান্তি পাবে।”

আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনও বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজীবুল্লাহ হীরু।