চাঁদপুরে দুই হাসপাতালকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চাঁদপুরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জ্বলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. অর্জুন ধর জানান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চাঁদপুর জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডকে ৪০ হাজার টাকা ও পদ্মা হাসপাতালকে (প্রা.) ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জ্বল।
