২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ২১ অগাস্ট

সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ অগাস্ট অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই দিন ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার নয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৫৯টি শূন্য পদে নিয়োগে গত ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিয়েও পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।