২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার সদর উপজেলার সুখানদীঘি গ্রামে এবং ভোলাহাটের বিরেশ্বরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল-বিরেশ্বরপুর গ্রামের সমশের আলীর মেয়ে বেবি (৬) ও সুখানদীঘি গ্রামের শের মোহম্মদের ছেলে সিহাব (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, সকাল ৯টার দিকে সুকানদীঘি গ্রামে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা সিহাবকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত সিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ওসি মহসিন আলী জানান, ভোলাহাট- শিবগঞ্জ সড়কের ফলিমারী এলাকায় একটি ভটভটি গর্তে পড়ে যায়। এ সময় ভটভটি যাত্রী বেবি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ১২জন।

আহতদের মধ্যে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।