২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যান উল্টে চার আরোহী নিহত হয়েছেন, আহত হন চালকসহ তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার বিকালে ভবেরচর ভিটিকান্দিতে এ দুর্ঘটনা ঘটে বলে গজারিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান।

নিহতরা হলেন-  কুমিল্লার মুরাদনগরের কালাডুমুর গ্রামের আলী আহম্মেদের ছেলে খলিল (৩২), আইয়ুব আলীর ছেলে মামুন (২৭), আক্কাস আলীর ছেলে তজম উদ্দীন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, মাছের পোনা বিক্রি করে ঢাকা থেকে কুমিল্লা ফিরছিলেন ভ্যানের যাত্রীরা। ভিটিকান্দিতে পৌঁছার পর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে আইল্যান্ডের উপর উঠে উল্টে যায়।

দুর্ঘটনাকবলিত ভ্যানটির পেছনের আসনে থাকা সবাই নিহত হন এবং সামনে থাকা চালকসহ তিনজন আহত হন বলে জানান ওসি হেদায়েতুল।

তিনি আরও বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ করেছে। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।