২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুপুরে উপজেলা শহরের তালতলা এলাকায় এ কর্মসূচিতে নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বাসাইল-সখীপুর আসনের সাংসদ অনুপম শাহজাহান জয়, বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

আগামী সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

গত ১৪ জুলাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছুল আলমের ছেলে ও সখীপুরের ফাহিম সুপার মার্কেটে ব্যবসায়ী রাজ্জাক মাহমুদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন চারজনকে আসামি করে নিহতের মা রাজিয়া আক্তার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।