২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে প্রতিমা ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার রাতে উপজেলার প্রতাপনগর গ্রামে একটি মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি হাশেম খান।

ওসি বলেন, দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে একটি কালী প্রতিমা ভাংচুর করে ফেলে রেখে যায়। সকালে আশপাশের লোকজন মন্দিরে ভাঙ্গা প্রতিমা দেখে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।