২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

নিহত ফরিদুল ইসলাম হেলালের (৬০) বাড়ি সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বড়সারটিয়া গ্রামে।

বুধবার সকালে সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের সয়দাবাদ রেলস্টেশন এলাকায় মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন।

সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন কোম্পানি অব চায়না (এমসিসিসি) হেলালকে নিয়োগ দিয়েছিল বলে জানান তিনি।

ওসি হেলাল জানান, ভোরে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দুর্ঘটনায় পড়েন হেলাল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। 

কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে মনে করছেন ওসি হেলাল।

এমসিসিসির ট্রাফিক ম্যানেজার মুজাহিদ উদ্দিন জানান, স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদেরকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।