কুড়িগ্রামে বাজারে আগুন লেগে ৩ কোটি টাকার ক্ষতি
কুড়িগ্রামের প্রধান কাপড়ের বাজারে আগুন লেগে অন্তত ২০টি দোকান এবং একটি গেস্টহাউস পুড়ে গেছে।
বুধবার ভোর ৪টার দিকে শহরের কাপড় বাজার পট্টিতে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. এহতেশাম জানান।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই দোকান ও মালামাল পুড়ে তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ীদের ধারণা।
কুড়িগ্রামের কাপড় বাজার পট্টিতে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
কুড়িগ্রামের কাপড় বাজার পট্টিতে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুরুতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাগেশ্বরী, উলিপুর ও লালমনিরহাট জেলা থেকে আসা আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
বাজারের ব্যবসায়ী আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ‘নিউ আড়ং ফেব্রিক্স’ নামের একটি দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের কাপড় বাজার পট্টিতে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
কুড়িগ্রামের কাপড় বাজার পট্টিতে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
অবশ্য আড়ং ফেব্রিক্সের মালিক আক্তারুজ্জামানের দাবি, সব মালামাল পুড়ে তার একারই কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে চুরি-লুটপাট ঠেকাতে পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে বলে ওসি এহতেশাম জানান।
অগ্নিকাণ্ডের পর বুধবার একদিনের জন্য কাপড় বাজার পট্টি বন্ধ রেখেছেন ব্যবসায়ী নেতারা।
