২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক নারী  গ্রেপ্তার

বগুড়া শহরে গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার এবং ওই গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহকর্মীর(১৫) নানা ই্উছুব আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত গৃহকর্ত্রী সেলিনা বেওয়া (৪৫) শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মৃত সামছুল হকের স্ত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেলিনা বেওয়াকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করে ওই মেয়েটিকে তার নানার জিম্মায় দেওয়া হয়েছে।