২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু পরিবারের ১৭ জনের ভাস্কর্য প্রধানমন্ত্রীকে দিতে চান এক শিল্পী

১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের ১৭ জন সদস্যর ভাস্কর্য তৈরি করেছেন সাতক্ষীরার এক শিল্পী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ভাস্কর্যযগুলো আগামী ১৫ অগাস্ট নিজ হাতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার ইচ্ছার কথা জানান শিল্পী সুরেশ পান্ডে।

লিখিত বক্তব্যে তিনি জানান,  পাঁচ বছর ধরে  প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ফাইবার গ্লাস দিয়ে  তিনি বঙ্গবন্ধু পরিবারের ১৭ জনের আবক্ষ ভাস্কর্য তৈরি করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ নিহত ১৭জনের এই ভাস্কর্যগুলো ধানমণ্ডির ৩২ নম্বর জাদুঘরে রাখার আহ্বান জানান।

এর আগে ১৯৯৬ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর একটি কাঠের ভাস্কর্য তুলে দিয়েছিলেন তিনি।