চট্টগ্রামে প্রশিক্ষণকেন্দ্রে তরুণী ধর্ষণ: আটক ২
চট্টগ্রামের মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্ত্তী জানান, ধর্ষণে জড়িত অভিযোগে ওই প্রতিষ্ঠানের ক্যান্টিন ব্যবস্থাপক সুমন (২৭) ও এক প্রহরী জহিরকে (৩০) আটক করা হয়েছে।
সুকান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে ওই তরুণী থানায় এসে ধর্ষণের অভিযোগ করার পর ওই দুজনকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারের বাসিন্দা বিবাহিত ওই তরুণী প্রশিক্ষণকেন্দ্রের একটি শর্ট কোর্সে ভর্তি হন।
“মোবাইল বিক্রির সূত্র ধরে প্রশিক্ষণ কেন্দ্রের ক্যন্টিন ব্যবস্থাপক ও গার্ডের সঙ্গে তার পরিচয়। সোমবার রাতে সুমন ওই তরুণীকে ফোন করে ক্যান্টিনে ডেকে নেয়।
“রাতে একসঙ্গে খাওয়া দাওয়ার পর তাকে পাশের গার্ড রুমে নিয়ে জহিরের সহায়তায় সুমন ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন।”
