২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বুধবার বাস ধর্মঘট

শ্যামলী পরিবহনের চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার ঢাকা-সিলেট রুটে সব ধরনের বাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ পলিক একথা জানান।

সোমবার রাতে ঢাকা সায়েদাবাদে সিলেটগামী শ্যামলী পরিবহনেরে একটি বাসের যাত্রীদের পিটুনিতে ওই বাসের চালক বাবুলের মৃত্যু হয়।

পলিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোববার রাতে শ্যামলী পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকার সায়েদাবাদ এলাকায় পৌঁছলে যাত্রীদের সঙ্গে চালক বাবুলের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে যাত্রীরা তাকে মারধর করলে তিনি আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।” 

এই ঘটনার প্রতিবাদে বুধবার সিলেট থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস বন্ধ থাকবে বলে জানান পলিক।