স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শেখ আসলামের (৪৫) বাড়ি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ডাগু মাতুব্বরের ডাঙ্গি গ্রামে। তিনি পলাতক রয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসলামের বোন মেহেরুনন্নেছাকে খালাস দিয়েছে আদালত।
ফরিদপুর জজ আদালতের পিপি খসরুজ্জামান দুলু জানান, ২০০৭ সালের ১ মে সন্ধ্যায় স্ত্রী মোকসেদার সঙ্গে ঝগড়া হয় আসলামের। পরদিন ভোরে বাড়ির পাশে মোকসেদার অর্ধদগ্ধ লাশ পাওয়া যায়।
এ ঘটনায় মোকসেদার বাবা আব্দুল খালেক বাদী হয়ে আসলাম ও তার বোন মেহেরুন্নেছাকে আসামি করে একটি হত্যা মামলা করেন বলে জানান খসরুজ্জামান।
