২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার উপজেলার কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া।

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার কলা ব্যবসায়ী আব্দুল আলিম (২৬) ও আব্দুল ওয়াহিদ (৩৭)।

ওসি বলেন, সকালে কামালদি ব্রিজ এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে কলা ভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই কলা ব্যবসায়ীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।