২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার সকালে ভাওয়াল বাজার এলাকার কুমার নদ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় বলে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানিয়েছেন।

নিহত সবুজ (২২) ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর এলাকার বণিক বাড়ির স্বপন দর্জির ছেলে।

সবুজের বাবা স্বপন দর্জি বলেন, রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এর পর আর  বাড়ি ফেরেননি।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি বলেন, বস্তাবন্দি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্বৃত্তরা সবুজকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।