ময়মনসিংহের দুই ‘যুদ্ধপরাধী‘ গ্রেপ্তার
ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জানান, প্রসিকিউশনের এক আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ময়মনসিংহের ফুলবাড়িয়ার তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তানি পরোয়ানা জারি করে।
“এরা হলেন আমজাদ আলী, রিয়াজ উদ্দিন ফকির ও ওয়াজ উদ্দিন।”
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর দুপুরে আমজাদ আলীকে উপজেলার কেশরগঞ্জ গ্রাম থেকে এবং রিয়াজ উদ্দিন ফকিরকে ভালুকজান গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হক জানান, বুধবার সকালে এদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে হাজির করা হবে।
এই মামলার প্রসিকিউটর ঋষিকেশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক বছর যাবত এদের বিরুদ্ধে যুদ্ধপরাধের তদন্ত চলছে।
“তদন্তের এই পর্যায়ে তাদের গ্রেপ্তারের প্রয়োজনীয়তা অনুভব করার পর আমরা আজ (মঙ্গলবার) ট্রাইব্যুনালে আবেদন করি।
“ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে এই তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।“
