ঝিনাইদহে ট্রাক চাপায় কৃষক নিহত
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়–ইবিলে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।
নিহত ফিরোজ আহমেদ ( ৩০ ) উপজেলার যাদবপুর গ্রামের সনজের আলির ছেলে।
ওসি জানান, ফিরোজ বাইসাইকেলে করে চড়–ইবিল হাটে সবজি বিক্রির জন্য যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
“এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি আহত হন।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে ওসি জানান।
