দেশে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি ও সাভার নারী যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এ সময় সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি শেখ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক রোকেয়া হকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা রাজন, রাকিব, রবিউলসহ দেশের বিভিন্ন স্থানে নিহত শিশুদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
