চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ এনামুল বারি আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৩৭) জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।
তিনি জানান, পরদিন সকালে মনিরুলের বাড়ি থেকে চম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওইদিনই নিহতের মা আনারকলি বেগম শিবগঞ্জ থানায় মনিরুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছর ১৭মে শিবগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ সরকার আদালতে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।
