২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী খুন

গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 04:37 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, সোমবার রাতে টঙ্গীর ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রাজু দেওয়ান (২৭) টঙ্গীর পাগারের বিসিক ফকির মার্কেট এলাকার মৃত মহিউদ্দিন দেওয়ানের ছেলে। ঝুট ব্যবসায়ী ছিলেন তিনি।

স্বজনদের বরাত দিয়ে এসআই বাশার জানান, বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী সালাউদ্দিন, রুবেল, সুমন ও আল আমিনদের সঙ্গে জমি-জমা ও ব্যবসা নিয়ে রাজুর বিরোধ চলছিল।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী সালাউদ্দিন ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে জানান এসআই বাশার।

“এর কিছুক্ষণ পর ফকির মার্কেটের পাশের একটি গলিতে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে কোপনো জখম ও গুরুতর আহত অবস্থায় রাজুকে পড়ে থাকার খবর পায় বাড়ির লোকজন।”

পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।