২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে নিষেধাজ্ঞা: চাঁপাইনবাবগঞ্জে বুধবার ধর্মঘট

মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছেন অটোরিকশা মালিক-চালকরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 02:20 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার অটোরিকশাসহ থ্রি-হুইলার চালক ও মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কে চলাচলের উপর নিষেধাজ্ঞার কারণে অটোরিকশাসহ তিন চাকার যানবাহনের চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

“আয় কমে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না তারা।”

এই অবস্থায় মহাসড়কে তিন চাকার যানবাহন চালাচলের  বিষয়ে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ধর্মঘট চলাকালে সকল প্রকার তিন চাকার যানবাহন বন্ধ রাখার জন্য অটোরিকশাসহ থ্রি-হুইলার চালক ও মালিকদের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, বুধবার ধর্মঘট ছাড়াও ১৩ অগাস্ট জেলা পর্যায়ে সুধী সমাবেশ, ১৬ অগাস্ট উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও ১৮ অগাস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে।