২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইয়াবাসহ ১ জন আটক

চাঁদপুরে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 01:23 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে নুরুউদ্দিনকে (৪০) আটক করা হয়।

নুরুউদ্দিন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার আকতার কামালের ছেলে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসাআই খন্দকার ইসমাইল জানান, গোপন সংবাদ পেয়ে সকালে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সৌদিয়া পরিবহনে অভিযান চালানো হয়।

“মাদক ব্যবসায়ী নুরুউদ্দিনের ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।”

আটক ব্যক্তিরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই ইসমাইল।