২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

মুন্সীগঞ্জের মাওয়ায় কভার্ডভ্যান থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছেন কোস্ট গার্ড ও শুল্ক গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 11:23 AM

Updated : 22 Aug 2022, 01:00 PM

ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থান কাপড়ভর্তি কভার্ডভ্যানটি সোমবার দুপুরে আটক করা হয় বলে কোস্ট গার্ডের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান ।

“পরে কাগজপত্র পরীক্ষা করে কাপড়গুলো অবৈভাবে আনা হয়েছিল বলে মঙ্গলবার নিশ্চিত হয় শুল্ক বিভাগ।”

পাঁচ হাজার চারটি শাড়ি, ১৯৮টি থ্রিপিস এবং দুই হাজার ৭৬০ কেজি থান কাপড় নিয়ে কভার্ডভ্যানটি সাতক্ষীরার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান তিনি।

এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৪৫ লাখ টাকা, বলেন এই কোস্ট গার্ড কর্মকর্তা।