২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৪ বস্তিঘর

চট্টগ্রামের চান্দগাঁওয়ের খেঁজুরতলা রেলওয়ে বস্তিতে আগুন লেগে ১৪টি ঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 11:21 AM

Updated : 22 Aug 2022, 01:00 PM

সোমবার গভীর রাতের এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত আড়াইটার দিকে আগুন লাগে।  ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের চারটি ইউনিট ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।