ঢাকার রায়ের বাজার ও ঝিগাতলায় বিদ্যুতে বিঘ্ন
গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় রাজধানীর রায়েরবাজার ও ঝিগাতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গ্রিড লাইনে সমস্যা দেখা দেওয়ায় এ দুটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে বলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে জানানো হয়েছে।
ডিপিডিসির ধানমন্ডি কন্ট্রোল রুমে টেলিফোন করলে বলা হয়, সমস্যা দেখা দেওয়ার পর তা মেরামতের চেষ্টা চলছে।
